এক নজরে আমাদের সরিষার তেল (Quick Overview):
– উৎপাদন: সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজারে আমাদের নিজস্ব বৃহৎ অয়েল মিলে উৎপাদিত।
– উপাদান: ৮০% মাঘী সরিষা এবং ২০% শ্বেতী/সাদা সরিষার মিশ্রণ। (ঋতু ও সংগ্রহভেদে অনুপাত সামান্য পরিবর্তিত হতে পারে।)
– প্রক্রিয়া: সম্পূর্ণ কাঠের ঘানিতে ভাঙানো (Cold Pressed)।
– স্বীকৃতি: আমাদের উৎপাদক প্রতিষ্ঠান ‘ইনসাফ কনজ্যুমার এন্ড ফুড প্রোডাক্টস’ সম্পূর্ণ BSTI অনুমোদিত।
অনলাইনে এখন হাজারো পেজ ও ওয়েবসাইট ঘানি ভাঙা সরিষার তেল বিক্রি করছে। দামেও রয়েছে অনেক তারতম্য। এত শত বিজ্ঞাপনের ভিড়ে ক্রেতা হিসেবে আসল ও খাঁটি তেল চিনে নেওয়াটা সত্যিই কঠিন। কেন ইনসাফ শপ (Insaf Shop)-এর সরিষার তেল বাজারের চেয়ে আলাদা, সে ব্যাপারে নিচে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হলো:
100% দেশি সরিষার ব্যবহার: অনেকেই তেলের উৎপাদন খরচ কমানোর জন্য বিদেশ থেকে আমদানি করা কম দামি হাইব্রিড সরিষা ব্যবহার করেন। কিন্তু আমরা কখনোই বিদেশি সরিষা ব্যবহার করি না। আমরা সরাসরি গ্রামের কৃষক বা মহাজনদের থেকে সংগ্রহ করা দেশি সরিষা দিয়ে তেল তৈরি করি।
কাঠের ঘানি এবং সম্পূর্ণ আলাদা ফিল্টারিং: আমাদের মিলে একাধিক কাঠের ঘানি রয়েছে। ঘানি থেকে প্রথম ধাপে ৭০-৮০% তেল বের হয় এবং বাকিটা মেশিন (Metal press) থেকে বের হয়। তবে আমাদের সবচেয়ে বড় বিশেষত্ব হলো- ঘানির তেল এবং মেশিনের তেলের ফিল্টার মেশিন ও সংরক্ষণ ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের কাঠের ঘানির তেলের সাথে এক ফোঁটা মেশিনের তেলও মিক্স হয় না, আল্লাহু আ’লাম। যেহেতু আমরা উৎপাদনশীল কোম্পানি, তাই মেশিনের তেলগুলো পাইকারি (Wholesale) ক্রেতারা আমাদের থেকে নিয়ে থাকেন।
রান্নায় সাশ্রয়ী ও স্বাস্থ্যকর (সাশ্রয়ী ৫ লিটার জার): আমাদের বেশিরভাগ রেগুলার কাস্টমারই প্রতিদিন রান্নায় ব্যবহারের জন্য ৫ লিটারের জার (5 Liter Jar) নিয়ে থাকেন। কারণ, সয়াবিন বা অন্যান্য তেলের তুলনায় রান্নায় সরিষার তেল পরিমাণে বেশ কম লাগে। এতে মাস শেষে তেলের খরচ যেমন সাশ্রয় হয়, তেমনি ঘানি ভাঙা সরিষার তেল স্বাস্থ্যের জন্যও দারুণ উপকারী। আমাদের অনেক কাস্টমারই জানিয়েছেন, নিয়মিত এই তেল রান্নায় ব্যবহারের ফলে তাদের গ্যাস্ট্রিকের মতো সমস্যাগুলো আগের চেয়ে অনেকটাই কমেছে।
তেলের বোতল বা জার যেন নিরাপদে আপনার হাতে পৌঁছায়, সেজন্য আমরা খুবই মজবুত Packaging করে থাকি। অর্ডার কনফার্ম করার পর আমরা দ্রুততম সময়ের মধ্যে সারা বাংলাদেশে আপনার ঠিকানায় Home Delivery দিয়ে থাকি।
