এক নজরে আমাদের নারিকেল তেল (Quick Overview):
– উপাদান: বাছাইকৃত আস্ত বা ‘ফুল বল’ নারিকেল থেকে তৈরি।
– শুকানোর প্রক্রিয়া: ধুলাবালি মুক্ত রাখতে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বিশেষ ‘UV Protected Tunnel’-এ শুকানো হয়।
– উৎপাদন: নারিকেল তেল ভাঙানোর জন্য আমাদের রয়েছে সম্পূর্ণ আলাদা কাঠের ঘানি (Cold Pressed)।
– ব্যবহার: এটি 100% ভোজ্য (Edible) নারিকেল তেল। কাঁচা খাওয়া, রান্নায়, চুলের যত্নে বা বাচ্চাদের সেনসিটিভ ত্বকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
– আস্থা: আমাদের ফেসবুক পেজের ওপেন রিভিউ সেকশনে রয়েছে অসংখ্য কাস্টমারের পজিটিভ ফিডব্যাক।
অনলাইনে বা লোকাল মার্কেটে এখন নারিকেল তেলের অভাব নেই। অনেকেই অনেক কম দামে তেল বিক্রি করছেন। কিন্তু আমরা কি কখনো যাচাই করে দেখেছি, কম দামের সেই তেলগুলো কীভাবে তৈরি হয়?
সাধারণত বাজারে দুই ধরনের নারিকেল পাওয়া যায়— ‘হাফ কাট’ (অর্ধেক কাটা) এবং ‘ফুল বল’ (আস্ত নারিকেলের শাঁস)। বাজার থেকে কেনা বেশিরভাগ সস্তা তেল তৈরি হয় হাফ কাট নারিকেল থেকে। এগুলো দীর্ঘদিন ফেলে রাখা হয় এবং নষ্ট হওয়া থেকে বাঁচাতে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয়। এই তেলগুলো খাওয়া তো দূরের কথা, শরীরে মাখাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
কিন্তু ইনসাফ শপ (Insaf Shop)-এর নারিকেল তেল বাজারের চেয়ে একেবারেই আলাদা।
কেমিক্যালমুক্ত ‘ফুল বল’ নারিকেলের ব্যবহার: আমরা বাজার থেকে সরাসরি সবচেয়ে ভালো মানের ‘ফুল বল’ বা আস্ত নারিকেল কিনে আনি। এরপর সেগুলো ছোট ছোট টুকরো করে তেল তৈরি করি। এতে কোনো ধরনের কেমিক্যাল মেশানোর প্রয়োজন হয় না। তাই আমাদের তেল একদম ১০০% খাওয়ার উপযোগী ও নিরাপদ।
স্বাস্থ্যকর UV Protected Tunnel-এ শুকানো: নারিকেল কুচি করার পর আমরা খোলা রোদে বা সাধারণ পরিবেশে শুকাই না, কারণ সেখানে ধুলাবালি ও ময়লা পড়ার ঝুঁকি থাকে। আমরা সম্পূর্ণ হাইজিনিক উপায়ে আমাদের নিজস্ব ‘UV Protected Tunnel’-এ নারিকেল শুকাই। এতে নারিকেলের ময়েশ্চার পারফেক্টভাবে দূর হয় এবং তেলের গুণগত মান একদম অক্ষুণ্ন থাকে।
নারিকেল তেলের জন্য সম্পূর্ণ আলাদা ঘানি: একই ঘানিতে সরিষা ও নারিকেল ভাঙালে তেলের আসল ঘ্রাণ নষ্ট হয়ে যায়। তাই নারিকেল তেল ভাঙানোর জন্য আমাদের মিলে সম্পূর্ণ আলাদা কাঠের ঘানির ব্যবস্থা রয়েছে।
রান্নায়, চুলে ও বাচ্চাদের ত্বকের যত্নে: আমাদের এই তেলটি যেহেতু সম্পূর্ণ কেমিক্যালমুক্ত ও ভোজ্য গ্রেডের, তাই কাঁচা খাওয়া, রান্না, চুলের যত্নে কিংবা ছোট বাচ্চাদের ত্বকেও এটি একদম নিশ্চিন্তে ব্যবহার করা যায়। আলহামদুলিল্লাহ, আমাদের ফেসবুক পেজের ওপেন রিভিউ সেকশনে গেলে দেখতে পাবেন কাস্টমাররা আমাদের এই তেলের কতটা প্রশংসা করেছেন। অনেকেই এখন আমাদের রেগুলার কাস্টমার।
তেলের বোতল বা জার যেন নিরাপদে আপনার হাতে পৌঁছায়, সেজন্য আমরা খুবই মজবুত Packaging করে থাকি। অর্ডার কনফার্ম করার পর আমরা দ্রুততম সময়ের মধ্যে সারা বাংলাদেশে আপনার ঠিকানায় Home Delivery দিয়ে থাকি।