Placeholder
নারিকেল তেল (Coconut Oil) Price range: 900.00৳  through 1,700.00৳ 
Back to products

Ghee (ঘি)

Price range: 500.00৳  through 1,500.00৳ 

Price range: 300.00৳  through 1,500.00৳ 
Price range: 900.00৳  through 1,700.00৳ 
Ingredients & Benefits

এক নজরে আমাদের গাওয়া ঘি (Quick Overview):

– উৎস: সাতক্ষীরার বিভিন্ন গ্রাম ও প্রান্তিক খামারিদের থেকে সংগ্রহ করা গরুর
দুধের ক্রিম।
– যাচাই-বাছাই: ডিজিটাল মেশিনে ক্রিমের ফ্যাট পার্সেন্টেজ ও মান (ডালডা বা
ভেজিটেবল ফ্যাট মুক্ত কি না) পরীক্ষা করা হয়।
– প্রস্তুতপ্রণালী: নিজস্ব কারখানায় অভিজ্ঞ কারিগরের হাতে কড়াইতে পরিমিত তাপে
জ্বালানো।
– রঙ ও দানা: হাতে জ্বালানো বলে ব্যাচভেদে রঙ হালকা সোনালী বা সামান্য কড়া
হতে পারে। আবহাওয়া অনুযায়ী ঘি দানাদার বা তরল অবস্থায় থাকতে পারে।
ঘ্রাণ: সম্পূর্ণ কেমিক্যাল ও এসেন্স মুক্ত। বাতাসের সংস্পর্শে এলে ন্যাচারাল
নিয়মেই এর ঘ্রাণ কিছুটা কমে আসতে পারে।

অনলাইনে ঘি কিনতে গেলে আমাদের মনে অনেক প্রশ্ন আসে—ঘিয়ের দানা ঠিক থাকবে তো? ঘ্রাণ কেমন হবে? আমরা ‘ইনসাফ শপ (Insaf Shop)’ থেকে আপনাদের কোনো কাল্পনিক বা বাড়িয়ে বলা কথা বলবো না। আমাদের গাওয়া ঘি তৈরি থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত একদম বাস্তব চিত্রটা নিচে তুলে ধরলাম, যাতে আপনারা জেনে-বুঝে নিশ্চিন্তে Order করতে পারেন।

দুধের উৎস—মাঠের গরু নাকি খামার? (বাস্তবতা জানুন): ফেসবুকে অনেকেই ভিডিওতে বড় বড় গ্যারান্টি দিয়ে বলেন তাদের ঘি ‘১০০% মাঠে চরে বেড়ানো দেশি গরুর’। কিন্তু একটু প্র্যাক্টিক্যালি চিন্তা করে দেখুন তো, বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে বাণিজ্যিকভাবে কি শতভাগ মাঠে চড়ানো গরুর দুধ পাওয়া সম্ভব? এখন প্রায় প্রতিটি গৃহস্থ বা খামারিই কিছু না কিছু ফিড বা ফার্মিং পদ্ধতি ব্যবহার করেন।

তাই যখন বিভিন্ন প্রান্তিক খামারিদের থেকে দুধ বা ক্রিম একসাথে সংগ্রহ করা হয়, তখন কোনটা মাঠের আর কোনটা ফার্মের সেটা আলাদা করা বাস্তবে কারও পক্ষেই সম্ভব নয় তাই আমরা মিথ্যা আশ্বাসটা দিয়ে ব্যবসা করতে চাই না। আমরা শুধু এটুকু বলতে পারি, সাতক্ষীরার প্রান্তিক পর্যায় থেকে সেরা ক্রিমটাই আমরা সোর্স করার চেষ্টা করি।

ক্রিম টেস্টিং ও আমাদের সীমাবদ্ধতা: ক্রিম হাতে পাওয়ার পর আমরা ডিজিটাল মেশিনে সেটার মান চেক করি। ক্রিমে কোনো ভেজিটেবল ফ্যাট বা ডালডা মেশানো আছে কি না, তা আমাদের মেশিন সহজেই ধরে ফেলে। তবে গরুর পেটে কী খাবার গেছে বা দুধে প্রাকৃতিক কোনো সমস্যা ছিল কি না সেটা মেশিন ধরতে পারে না বা এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরা শুধু আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ বাছাই করা নিরাপদ ক্রিমটাই প্রসেস করি।

ঘিয়ের রঙ ও দানার পরিবর্তন (বাস্তবতা): আমাদের কারখানায় কারিগররা দীর্ঘ সময় ধরে হাতে জ্বাল দিয়ে ঘি তৈরি করেন। আমরা সাধারণত ‘মিষ্টি জ্বাল’ দিয়ে সোনালী রঙের ঘি করার চেষ্টা করি। তবে আগুনের তাপ তো আর ফিতা দিয়ে মাপা যায় না, তাই কোনো কোনো ব্যাচে তাপ একটু বেশি লেগে গেলে রঙ সামান্য কড়া বা লালচে হতে পারে। এটা হাতে তৈরি ঘিয়েরই স্বাভাবিক একটা বৈশিষ্ট্য।

আর দানা হওয়ার বিষয়টা পুরোপুরি আবহাওয়ার ওপর নির্ভর করে। আমরা এখান থেকে দানাদার ঘি প্যাকিং করে পাঠালেও, ডেলিভারির সময় কুরিয়ারের গাড়ির গরমে বা ঝাঁকুনিতে সেটা গলে তরল বা ক্রিমি হয়ে যেতে পারে। এটা নিয়ে একদমই চিন্তার কিছু নেই। Delivery পাওয়ার পর বয়ামটি কিছুক্ষণ ফ্রিজে বা ঠান্ডা জায়গায় রাখলেই আবার সুন্দর দানা ফিরে আসবে।

৪. ঘ্রাণ কমে যাওয়া কি স্বাভাবিক? হ্যাঁ, একদম স্বাভাবিক। আমরা ঘি-তে কোনো কৃত্রিম ঘ্রাণ বা এসেন্স (Essence) মেশাই না। তাই বয়ামের মুখ খোলার পর বাতাসের সংস্পর্শে এলে ১-২ মাসের মধ্যে ঘ্রাণ কিছুটা কমে আসতে পারে। ঘি পুরনো হলে রঙ কিছুটা সাদাটে হয়ে যাওয়া এবং ঘ্রাণ কমে যাওয়াটাই কেমিক্যালমুক্ত গাওয়া ঘি-এর আসল বৈশিষ্ট্য।

শেষ কথা: খাবারের বিষয়ে ১০০% গ্যারান্টি দেওয়া কঠিন, তাই আমরা এই শব্দটি এড়িয়ে চলি। তবে আমরা এটুকু বুক ফুলিয়ে বলতে পারি—ক্রিম হাতে পাওয়া থেকে শুরু করে আপনার কাছে বয়াম পাঠানো পর্যন্ত আমরা এতে এক ফোঁটা ভেজাল বা কেমিক্যাল মেশাই না।

গাওয়া ঘি যেন নিরাপদে আপনার হাতে পৌঁছায়, সেজন্য আমরা খুবই মজবুত Packaging করে থাকি। অর্ডার কনফার্ম করার পর আমরা দ্রুততম সময়ের মধ্যে সারা বাংলাদেশে আপনার ঠিকানায় Home Delivery দিয়ে থাকি।