Description
কেওড়ার আচার – সুন্দরবনের ঐতিহ্যবাহী স্বাদ
কেওড়ার আচার সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের খুবই পরিচিত ও জনপ্রিয় একটি খাবার। সুন্দরবনের লবণাক্ত পরিবেশে জন্মানো কেওড়া ফলের স্বাদ একটু ভিন্ন, প্রাকৃতিকভাবেই টক। আর এই টক স্বাদের সঙ্গে পরিমাণমতো ঝাল, মিষ্টি ও বিভিন্ন মশলা মিশিয়ে তৈরি করা হয় মজাদার কেওড়ার আচার।
যারা টক-ঝাল-মিষ্টি আচার খেতে পছন্দ করেন, তাদের কাছে কেওড়ার আচার হতে পারে দারুণ একটি পছন্দ। বিশেষ করে গরম ভাত, ডাল কিংবা খিচুড়ির সঙ্গে একটু কেওড়ার আচার খাবারের স্বাদ আরও বাড়িয়ে দেয়।
সুন্দরবনের এই ঐতিহ্যবাহী আচার শুধু স্বাদেই আলাদা নয়, আমাদের উপকূলীয় অঞ্চলের খাবারের সংস্কৃতিরও একটি পরিচিত অংশ।
